দ্যা সিটি ব্যাংক লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
অদ্য ২৮শে মার্চ , ২০২১ তারিখে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডএর সাথে দ্যা সিটি ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির গ্রুপ এন্ড ওভারসীজ বিভাগের প্রধান ডাঃ কিশোর বিশ্বাস, হিসাব ও অর্থ বিভাগের প্রধান জনাব মোঃ খালেদ হাসান, আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক জনাব কে এস এম হানিফ এবং দ্যা সিটি ব্যাংক লিমিটেড এর মার্চেন্ট এবং ই-কমার্স বিভাগের প্রধান জনাব আরিফুর রহমান, ডিজিটাল ফিন্যান্স সার্ভিস এর প্রধান জনাব মোঃ জাফরুল হাসান, মার্চেন্ট ব্যবসায়ের সিনিয়র ম্যানেজার জনাব সাদেক আহমেদ প্রমুখ ।