প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর নিউ ইয়ার ২০২৬ অনুষ্ঠিত।
১লা জানুয়ারী ২০২৬ প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ “নিউ ইয়ার ২০২৬” পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব ডা: কিশোর বিশ্বাসসহ কোম্পানির সকল বিভাগের প্রধানগণ ও কর্মকর্তা-কর্মচারী। এ সময়ে ডা. কিশোর বিশ্বাস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং পারস্পরিক ভাতৃত্ব বজায় রেখে কোম্পানির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহৃবান জানান। এসময় কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।