প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পাঁচ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের করপোরেট গ্রাহক ‘নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১’-এ কর্মরত মৃত গৌতম চন্দ্র রায়ের মৃত্যুদাবির পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে চেকটি প্রতিষ্ঠানটির প্রতিনিধি আবুল কালাম আজাদ, এজিএম (এডমিন/এইচআর)-এর নিকট হস্তান্তর করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস চেকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোঃ মাসউদুর রহমান, ডিএমডি আব্দুল মান্নান সরকার এবং গ্রুপ বীমার ব্যবস্থাপক মোঃ খায়রুল হাসান।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সেবার মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুততার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করে যাচ্ছে।