হীরা হসপিটালিটি এ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে প্রোটেক্টিভ ইন্স্যুরেন্সের ট্রিপএস্যুরেন্স চুক্তি স্বাক্ষর।
সম্প্রতি হীরা হসপিটালিটি এ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর সাথে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে কক্সবাজরে ভ্রমণকালীন দর্শনার্থীদের বেশ কিছু আকর্ষনীয় বীমা পলিসি বীমা সুবিধা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হীরা হসপিটালিটি এ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সন্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ হীরা, হেড অব অপারেশন জনাব ডি এম নাজমুল হক, কো-অর্ডিনেটর জনাব নূর উদ্দিন, কো-অর্ডিনেটর জনাব শাহাদত হোসেন, সহকারী কো-অর্ডিনেটর জনাব জসীম উদ্দিন, সহকারী কো-অর্ডিনেটর জনাব এম এ ফয়সাল আজিজ ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব ডাঃ কিশোর বিশ্বাস সহ উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।