জাতীয় বিশ্ববিদ্যালয় এর সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় এর সাথে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটি বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয় এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বীমা পলিসি সুবিধা প্রদান করবে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর এ.টি.এম জাফরুল আজম, পিইচডি, পরিচালক মোঃ পারভেজ সাজ্জাদ ও মেডিকেল বিভাগ প্রধান ডাঃ ইফতেখার হোসেন সিরাজী এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব ডাঃ কিশোর বিশ্বাস, মোঃ তাবিন বাশার (উর্ধঃ ব্যবস্থাপক) ও ডাঃ নাবিলুল হক নাবিল (উপঃ ব্যবস্থাপক) উপস্থিত ছিলেন।