পদ্মা ব্যাংকের সাথে চুক্তি নবায়ন অনুষ্ঠিত।

একদল দক্ষ কর্মী বাহিনীর সুরক্ষায় ২০১৩ সাল থেকে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ পদ্মা ব্যাংক লিমিটেড। এরই ধারাবাহিকতায় কর্মীদের স্বাস্থ্য ও জীবন বীমার জন্য নভেম্বর ২০১৯ থেকে আবারো এক বছরের নতুন চুক্তি হয় দু-পক্ষের মধ্যে। পদ্মা ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখায় আয়োজিত এই নবায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহসান খসরু ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী মৃধা, গ্রুপ ও ওভারসীজ বিভাগের প্রধান ডাঃ কিশোর বিশ্বাস এবং জনাব তাবিন বাশার, (উপ-ব্যবস্থাপক - গ্রুপ ও ওভারসিজ) সহ বিভিন্ন বিভাগের প্রধানগন।