প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের বৃত্তি পরিক্ষা ২০২৪ অনুষ্ঠীত।
অদ্য ১৫ই অক্টোবর রোজ বুধবার টাঙ্গাইল কালিহাতি অফিসে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সে মেট্রো প্রোজেক্টে বৃত্তি পরিক্ষা ২০২৪ অনুষ্ঠীত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খায়রুল ইসলাম, উদ্বোদক সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতি থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, প্রোজেক্ট ইনচার্জ মোঃ কাশেম মিয়া, ডিএমডি মোঃ জাহিদুল আলম ভূঁইয়া ও ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। কালিহাতি উপজেলার ১১ টি প্রাইমারী ও কিন্ডার গার্ডেন স্কুলের মধ্যে বৃত্তি পরিক্ষায় প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন এর মধ্যে ৭৫ জন বৃত্তি প্রাপ্ত হয়। সকলকে সন্মামনা স্বারক ও আর্থিক অনুদান ইউএনও এর মাধ্যমে প্রদান করা হয়।