প্রোটেক্টিভ ইসলামী লাইফের ‘মেট্রো প্রোজেক্টে’ নতুন সংগঠনের যোগদান।
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সে কাজী নাসিমা আক্তারের নেতৃত্বে ‘মেট্রো প্রোজেক্টে’ একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ বীমাকর্মী যোগদান করেন।
সম্প্রতি প্রধান কার্যালয়ে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস, কোম্পানি সচিব ফরহাদ উদ্দিন, সিএফও মোঃ শহিদুল ইসলাম, ডিএমডি জাহিদুল আলম ভূইঁয়া সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।