প্রোটেক্টিভ লাইফের সঙ্গে এআইইউবির বীমা চুক্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের (পিআইএলআইএল) মধ্যে একটি বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের ডিন ও ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. কিশোর বিশ্বাস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রোটেক্টিভ ইসলামী লাইফের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় এআইইউবির ব্যবস্থাপনা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ বীমা সুবিধা চালু করা হবে। এতে সংশ্লিষ্টদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত হবে বলে জানানো হয়েছে।