শরীয়াহ কাউন্সিল এর ১৩ তম সভা অনুষ্ঠিত।

অদ্য ০৫/১২/২০২৪ তারিখে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ১৩ তম সভা কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত ছিলেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানি সচিব জনাব ফরহাদ উদ্দিন, সিএফও জনাব মোঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাসুম বিল্লাহ, সদস্য মুফতি মাওলানা মোঃ সাইফুল কাবির, প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী সহ অনেকে।