শরীয়াহ কাউন্সিলের ১৪তম সভা অনুষ্ঠিত প্রোটেক্টিভ ইসলামী লাইফের।
অদ্য ১২/০১/২০২৫ তারিখে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ১৪তম সভা কো¤পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভাপতির দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত ছিলেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জনাব সামির সেকান্দার, কোম্পানি সচিব ফরহাদ উদ্দিন, সিএফও মোঃ শহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ এনাম উদ্দিন ও শরীয়াহ বোর্ডের সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাসুম বিল্লাহ, সদস্য ডঃ মাওলানা আবু সালেহ পাটওয়ারী, প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী সহ অনেকে।