ওয়ান ব্যাংক লিমিটেড এর সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর।

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. ফখরুল আলম এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইউসুফ আলী মৃধা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে ইন্স্যুরেন্স সম্বলিত পার্সোনাল লোন সুবিধা ওবিএল প্রোটেক্টের গ্রাহকদের প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোন স্থায়ী পঙ্গুত্ত¡ অথবা মৃত্যুজনিত কারণে বকেয়া ঋণের পূর্ণ মওকুফ সুবিধা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।